শরদচন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুমগন্ধ (রাসবিহার)

গোবিন্দদাস কবিরাজ

1 min read September 17, 2026

শরদচন্দ পবন মন্দ

বিপিনে ভরল কুসুমগন্ধ

ফুল্ল মল্লিকা মালতী যূথী

. মত্তমধুকর-ভোরণি।

হেরত রাতি ঐছন ভাতি

শ্যাম মোহনমদনে মাতি

মুরলী গান পঞ্চম তান

. কুলবতী-চিত চোরণি।।

শুনত গোপী প্রেম রোপি

মনহি মনহি আপন সোঁপি

তাঁহি চলত যাঁহি বোলত

. মুরলীক কললোলনি।

বিসরি গেহ নিজহুঁ দেহ

এক নয়নে কাজররেহ

বাহে রঞ্জিত কঙ্কণ একু

. এক কুণ্ডল-দোলনি।।

শিথিলছন্দ নীবিক বন্ধ

বেগে ধাওত যুবতিবৃন্দ

খসত বসন রশন চোলি

. গলিত-বেণী-লোলনি।

ততহি বেলি সখিনী মেলি

কেহু কাহুক পথ না হেরি

ঐছে মিলল গোকুলচন্দ

. গোবিন্দদাস-গায়নি।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন গোবিন্দদাস কবিরাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *