শানের বান্দিল ঘাটে দেখিয়া আইছি

বাংলা গান

1 min read September 17, 2026

শানের বান্দিল ঘাটে দেখিয়া আইছি বাবাজী গো

বেলুয়া গোসল করে

অতই সুন্দর বেলুয়া বাবাজী গো

আমারে করাও বিয়া।

হাতে নাই মোর পয়সা পুৎ হায়রে

কি দিয়া করাইতাম বিয়া?

মাইজীর জুলাই ভাঙ্গিয়া বাবাজী হায়রে

আমারে করাও বিয়া।।

শানের বান্দিল ঘাটে দেখিয়া আইছি চাচাজী গো

বেলুয়া গোসল করে

অতই সুন্দর বেলুয়া গো

আমারে করাও বিয়া।

হাতে নাই মোর পয়সা ভাতিজা হায়রে

কি দিয়া করাইতাম বিয়া?

চাচীর জুলাই ভাঙ্গিয়া চাচা হায়রে

আমারে করাও বিয়া।।

শানের বান্দিল ঘাটে দেখিয়া আইছি ঠাকুভাই গো

বেলুয়া গোসল করে

অতই সুন্দর বেলুয়া গো

ঠাকুভাই গো আমারে করাও বিয়া।

হাতে নাই মোর পয়সা ভাইরে

কি দিয়া করাইতাম বিয়া?

ভাবীর জুলাই ভাঙ্গিয়া ঠাকুভাই গো

আমারে করাও বিয়া।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গ্রামের বিয়ের গীত বিয়ের গীত মুসলিম বিয়ের গীত সিলেটি বিয়ের গীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *