শান্ত মনে ভোট দাও এবার

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

শান্ত মনে ভোট দাও এবার
দেশের জনগণ
বহু সমস্যার পরে
আসিয়াছে নির্বাচন ॥

উচ্ছশৃঙ্খলা বিশৃঙ্খলার
আমাদের আর নাই যে দরকার
যে আদেশ করেছেন সরকার
সবাই তা কর পালন ॥

মনে রেখো ভোটার আমি
হইও না কেউ উগ্রগামী
যেজন দেশের মঙ্গলকামী
সে আমাদের আপনজন ॥

আসলে ভোট দেওয়া চাই
এ ছাড়া অন্য উপায় নাই
অধিকার আদায়ের লড়াই
শান্তি সবার প্রয়োজন ॥

আমাদের ভোটের দ্বারা
নির্বাচিত হবেন যারা
এ দেশকে চালাবেন তারা
আসিবে আইনের শাসন ॥

ভোট দাও নিজে বিচার করে
ভুলিও না ধোঁকায় পড়ে
মিষ্টভাষী স্বার্থপরে
দিবে কত প্রলোভন ॥

শান্তির যদি আশা করো
সৎ মানুষের সঙ্গ ধর
শোষণমুক্ত সমাজ গড়ো
করিমের এই নিবেদন ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *