শিউলিফুলের মালা দোলে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

সিন্ধু মিশ্র কাহারবা

শিউলিফুলের মালা দোলে

শারদ-রাতের বুকে ওই।

এমন রাতে একলা জাগি

সাথে জাগার সাথি কই॥

বকুলবনে একলা পাখি,

আকুল হল ডাকি-ডাকি,

আমার প্রাণ থাকি-থাকি

তেমনই ডেকে ওঠে সই॥

কবরীতে করবীফুল পরিয়া প্রেমে গরবিনি

ঘুমায় বঁধুর বাহু-পাশে, ঝিমায় দ্বারে নিশীথিনী।

ডাকে আমায় দূরের বাঁশি

কেমনে আর ঘরে রই॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *