শুদ্ধ প্রেম রাগে সদায় থাক রে আমার মন

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

শুদ্ধ প্রেম রাগে সদায় থাক রে আমার মন

স্রোতে মন ঢালান দিও না, বেয়ে যাও উজান।।

নিভাইয়া মদন-জ্বালা

অহিমুণ্ডে করগে খেলা

উভয় নেহার ঊর্ধতালা

প্রেমের ঐ লক্ষণ।।

একটি সাপের দুটি ফণি

দো-মুখে কামড়ালেন তিনি

প্রেম-বাণে বিক্রমি

তার সনে দাও রণ।।

মহারস মুদিত কমলে

প্রেম-শৃঙ্গারে লও রে খুলে

আপ্ত সামাল সেই রণকালে

কয় ফকির লালন।।

——————–

লালন ফকির : কবি ও কাব্য, পৃষ্ঠা ১৮০; বাংলার বাউল ও বাউল গান, পৃষ্ঠা ৬৯-৭০; বাউল কবি লালন শাহ, পৃষ্ঠা ২৮১ ( শেষের দুটি গ্রন্থে অন্তরার ২য় চরণে ‘অহিমুণ্ডে’ স্থলে ‘অহিতুণ্ডে’ কথান্তর আছে।) সঞ্চারীর ৩য় চরণ ‘প্রেম-বাণে বিক্রমে’ স্থলে ছন্দের খাতিরে ‘প্রেম-বাণে বিক্রমি’ পাঠ নির্ণয় করেছি।

শুদ্ধ প্রেম রাগে সদায় থাক রে আমার মন

সোঁতে গা ঢালান দিও না, বেয়ে যাও উজান।।

নিরাবিয়া মদন-জ্বালা

ও মন দিয়া করছে খেলা

আছে প্রেম-ভাসি ঊর্ধতালা

ও সেই প্রেমেরই লক্ষণ।।

একটি সাপের দুটি ফণি

আবার দুই মুখে কামড়ালেন তিনি

আছে প্রেম-বাণী বৃক্ষ-ধ্বনি

তুমি কার সাথে দাও রণ।।

মহারস মুদিত কমলে

তারে প্রেম-শৃঙ্গারে লও রে খুলে

আরও আত্ম সামাল কালে

কয় ফকির লালন সেই রঙ।। — লালন গীতিকা, পৃষ্ঠা ১১১৩-১৪

‘হারামণি’ ১ম খণ্ডে (পৃষ্ঠা ৪১) ও ৫ম খণ্ডে (পৃষ্ঠা ৫৫) গানটি সংকলিত হয়েছে। উভয় গ্রন্থে কিছু কিছু কথান্তর আছে। তাঁর সংগৃহীত গানটি প্রথমে প্রবাসী, জৈষ্ঠ্য ১৩৩৫ সংখ্যায় এভাবে প্রকাশিত হয় :

শুদ্ধ প্রেম-রাগে থাকরে অবোধ মন।।

নিভাইয়া মদন-জ্বালা

অহি পথে কর মন খেলা

উভয় নিহার ঊর্ধতালা

প্রেমেরই লক্ষণ।।

একটি সাপের দুটি ফণি

দুই মুখে কামড়ালেন তিনি

প্রেম বাণে বিক্রমে

তার সনে দাও রণ।।

মহারস যার হৃদ-কমলে

প্রেম আশ্রম লাও রে খুলে

আমৃতত সামাল সেই রণকালে

কয় ফকির লালন।। — ঐ, পৃষ্ঠা ৩১৪

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *