শুনহে চিকণ কালা বলিব কি আর চরণে তোমার অবলার যত জ্বালা

চণ্ডীদাস

1 min read September 17, 2026

ভাব সম্মিলন ।। সুহই ।।

শুনহে চিকণ কালা!

বলিব কি আর, চরণে তোমার,

অবলার যত জ্বালা।।

চরণ থাকিতে, না পারি চলিতে,

সদাই পরের বশ।

যদি কোন ছলে, তব কাছে এলে,

লোকে করে অপযশ।।

বদন থাকিতে, না পারি বলিতে,

তেঞি সে অবলা নাম।

নয়ন থাকিতে, সদা দরশন,

না পেলেন নবীন শ্যাম।।

অবলার যত দুঃখ, প্রাণনাথ!

সব থাকে, মনে মনে।

চণ্ডীদাস কয়, রসিক সে হয়,

সেই সে বেদনা জানে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন চণ্ডীদাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *