শুন কমলিনি চল কুল রাখি আর না করিও নাম

চণ্ডীদাস

1 min read September 17, 2026

শুন কমলিনি, চল কুল রাখি,

আর না করিও নাম।

সে যে, কালিয়া মূরতি, কালিয়া প্রকৃতি,

কালা খল নাম শ্যাম।।

জনক জননী, তেজিয়া আপনি,

অন্যের হইয়া মজে।

রাম অবতারে, জানকি সীতারে,

বিনি অপরাধে ত্যজে।।

উহার চরিত, আছয়ে বিদিত,

বালী বধিবার কালে।

বলীকে ছলিয়া, পাতালে লইল,

কি দোষ উহার পেলে?

উহার চরিত, আছয়ে বিদিত,

হৃদয় পাষাণ ময়।

উহার শরণে, যে মত রাবণে,

যোই সে শরণ লয়।।

চণ্ডীদাস ভণে, মরুক সে জনে,

যেবা পর চরচায় থাকে।

পিরীতি লাগিয়া, মরে সে ঝুরিয়া,

কুলেতে কি করে তাকে?

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। তুড়ি ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন চণ্ডীদাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *