
শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে,
শেষ কথা যাও ব’লে।।
সময় পাবে না আর, নামিছে অন্ধকার
গোধুলিতে আলো-আঁধারে পথিক যে পথ ভোলে।।
পশ্চিমগগনে ওই দেখা যায় শেষ রবিরেখা
তমাল-অরণ্যে ওই শুনি শেষ কেকা।
কে আমার অভিসারিকা বুঝি
বাহিরিল অজানারে খুঁজি,
শেষবার মোর আঙিনার দ্বার খোলে।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
