শোনো ও সন্ধ্যামালতী বালিকা তপতী

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

২১

সন্ধ্যামালতী–আদ্ধা কাওয়ালি

**শোনো ও সন্ধ্যামালতী বালিকা তপতী**

শোনো ও সন্ধ্যামালতী
বালিকা তপতী–
বেলাশেষের বাঁশি বাজে।
মাধবী চাঁদের মধুর মিনতি
উদাস আকাশ-মাঝে॥
তব মৌন ব্রত ভাঙো, কও কথা কও,
মোর নৃত্য-আরতির সঙ্গিনী হও!
মাধবী হেনা হেরো এল বাহিরে –
রস-রাজে হেরি রাস-নৃত্যের সাজে॥
তুমি যার লাগি সারা দিন বিরহ-ধ্যান -লীন
একাকিনী কুঞ্জে,
হেরো সে মাধব নিশীথ ভ্রমর হয়ে
তব পাশে গুঞ্জে।

হেরো সুন্দর দাঁড়ায়ে তব দ্বারে আঁধারে,
মঞ্জরি-দীপ জ্বালো, ডাকো তারে
বুকের চন্দন-সুরভি ঢালো
পাতার আঁচলে মুখ ঢেকো না লাজে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *