শ্মশান-কালীর নাম শুনে রে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

বারোয়াঁ দাদরা

শ্মশান-কালীর নাম শুনে রে

ভয় কে পায়?

মা যে আমার শবের মাঝে

শিব জাগায়॥

আনন্দেরই নন্দিনী সে,

অমৃত নীল-কণ্ঠ-বিষে,

চরণ শোভে অরুণ আলোর

লাল জবায়॥

চার হাতে তার চার যুগেরই খঞ্জনি

নৃত্য-তালে নিত্য ওঠে রনঝনি।

অন্নদা মোর নিল তুলি

সাধ করে রে ভিক্ষা-ঝুলি,

পায় না ধ্যানে যোগীন্দ্র সেই যোগ-মায়ায়॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *