সই গো আমি রইলাম কার আশায়

বাংলা গান

1 min read September 17, 2026

সই গো আমি রইলাম কার আশায়
পাষাণে বান্ধিছে হিয়া দারুণ কালায়।
আসিব আসব আসব বলে সরল কথা কইয়া যায়
সারা নিশি জাগি রইলাম আইল না। শ্যামরায়।
মলুয়া পবন বয় ডাকে পিক রায়
কুহু কুহু পিক রবে আগুন জ্বলে কলিজায়।
ভাইবে রাধারমণ বলে নিশিগত প্ৰায়
কি দোষে কুঞ্জে আইল না নিদয়া শ্যামরায়।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *