সখি কালো আমার ভালো লাগে না

গৌরীপ্রসন্ন মজুমদার

Movie: স্ত্রী Lyricist: গৌরীপ্রসন্ন মজুমদার Composer: নচিকেতা ঘোষ 1 min read September 17, 2026

সখি কালো আমার ভালো লাগে না,
ওর ভেতরে কালো বাইরে কালো
ওযে কলঙ্কেতে কালো
তাই তো ওকে ভালো লাগে না ।
ও সে যতই কালো হোক আমার ভালো লেগেছে,
তাই পটলচেরা চক্ষু দিয়ে চাকু মেরেছে ।।

হোকনা তার কালো বরণ
জানে ও বশীকরণ,
ঐ কেলে ছুরি (হ্যাঁ থুড়ি থুড়ি)
ঐ সুন্দরী আমায় ঘোল খাইয়ে ছেড়েছে ।।

মুখে ওর ঘোমটা আছে,
এদিকে আবার খেমটা নাচে,
বিধবার রঙ্গ ভারী কেলে সাপ অঙ্গে তারই ছোবল মেরেছে ।
তোমার যা খুশী তাই বল আমার ভালো লেগেছে ।।

আধফোটা ঐ রসকলি
সোহাগে যে পড়ে ঢলি,
( রসকলি আবার কোথায় দেখলেন? )
ওকে যে চিনতে পারে গোকূলে সে বেড়েছে ।
চেনা চিনির ধার ধারিনা মন‌টা ও কেড়েছে ।
মাইরি বলছি ভালো লেগেছে ।।

***

গান – সখি কালো আমার ভালো লাগে না
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গৌরীপ্রসন্ন মজুমদার মান্না দে ও হেমন্ত মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *