সখি তোরা প্রেম করিও না পিরিত ভালো না

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

সখি তোরা প্রেম করিও না পিরিত ভালো না
পিরিত করছে যে জন জানে সে জন পিরিতের কী বেদনা ॥

প্রেম করে ভাসল সাগরে অনেকে পাইল না কূল
জগৎ জুড়ে বাজে শোনো পিরিতের কলঙ্কের ঢোল
দিতে গিয়ে প্রেমের মাশুল মান-কুলমান থাকে না ॥

লাইলি-মজনু শিরি-ফরহাদ ওদের খবর রাখ
নিন ইউসুফের প্রেমে জ্বলেখার হয় কত পেরেশানিতে
নবির প্রেমে ওয়াসকরনি যার প্রেমের নাই তুলনা ॥

পিরিত পিরিত সবাই বলে পিরিতি সামান্য নয়
কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বুঝা বইতে হয়
কাম হইতে হয় প্রেমের উদয় প্রেম হইলে কাম থাকে না ॥

প্রেমিকের প্রেম-পরশে হয় শুদ্ধ প্রেমের উদয়
প্রেমিক যে জন সে মহাজন নাই তার ঘৃণা লজ্জা ভয়
বাউল আবদুল করিমে কয় অপ্রেমিকে বোঝে না ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *