সজনী বল গো তোরা বাঁশি বাজায় কে

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

সজনী বল গো তোরা বাঁশি বাজায় কে
বাঁশির সুরে আকুল কইলো তারে চিনাই দে।।ধু।।
যখন বন্ধে বাজায় বাঁশি তখন আমি রান্ধি
বাঁশর স্বরে মন বাউলা ধুমার ছলে কান্দি
বাঁশিরে নিল মন গো সই বাজোইয়া নিলো প্ৰাণ
চাউল কইয়া ভাত রান্ধিলাম দিয়া বাক্‌রা ধান গো সই।
চুয়া চন্দন দিয়া রান্‌লাম রাখি সরষের তেল
বেগুন থেইয়া ব্যঞ্জন রানলাম দিয়া পাকনা বেল।
ভুঞ্জন করিতা সইগো আসিলা সুয়ামী
পাত রাখিয়া মাটিত ভাত বাড়িয়া দিলাম আমি গো সই।
বিরধো শ্বশুর আইলা তেল দেওগো বধূ
ভাজা সর্ষের তেল থইয়া আনিয়া দিলাম মধু।
দেবর আসিয়া কইন্‌ দেওগো দিদি জাঠা
কি অইতে কি হুনিয়া আনিয়া দিলাম পাটা।
আরি বাড়ীর প’রি আইলা দিতাম করি সাদা
ধুতরা পাতা দিতে কইন বাউলা কেনে দাদা।
ভাবিয়া রাধারমণ বলে বাঁশি জালায় এই
এমন কেউ কয়না আমি বান্ধব আনিয়া দেই।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *