সরলতার প্রতিমা

1 min read May 28, 2020

তুমি আকাশের বুকে বিশালতার উপমা
তুমি আমার চোখতে সরলতার প্রতিমা
আমি তোমাকে গড়ি ভেঙ্গে চুড়ে শতবার
রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
লাগে না লাগে না জোড়া
লাগে না লাগে না জোড়া

আমার পথে তোমার ছায়া পড়লে আড়াল করে
থমকে সে যাবে জীবন ও গতি সে কি তোমার অজানা
রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
লাগে না লাগে না জোড়া
লাগে না লাগে না জোড়া

শ্রাবন বেলায় তোমার কথা ভেবে বিষন্ন এ মন
আশার পথে দিয়েছি পাড়ি, যেথা তোমার বিচরণ
রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
লাগে না লাগে না জোড়া
লাগে না লাগে না জোড়া।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *