সাঁঝের তারকা আমি পথ হারায়ে এসেছি ভুলে

প্রণব রায়

1 min read September 17, 2026

সাঁঝের তারকা আমি পথ হারায়ে এসেছি ভুলে
মাটির প্রদীপ হয়ে তুলসী মূলে এসেছি ভুলে | সাঁঝের–
পল্লীবধূ আমি স্নিগ্ধ আঁখি অস্ত রবিরে নিতি পিছনে ডাকি
আলোর কুসুম আমি অন্ধকারে আকূল হয়ে এসেছি ভুলে | সাঁঝের–
আমি নীল আকাশের গোপন কথা
সন্ধ্যারাণীর কানে শুনিয়েছি চুপে সেই বারতা
দেবতার পদতলে আমি প্রণতি শঙ্কিত মরমের ভীরু মিনতি
চঞ্চল সমীরণ আলোর সম উঠিল দুলে এসেছি ভুলে | সাঁঝের–

কথা – প্রণব রায়, সুর – কমল দাশগুপ্ত, কণ্ঠ – যূথিকা রায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক প্রণব রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *