সামনে পিছে ডাইনে বামে চলতি বাসে কিংবা ট্রামে

অপরেশ লাহিড়ী

1 min read September 17, 2026

সামনে পিছে

ডাইনে বামে

চলতি বাসে

কিংবা ট্রামে

এখানে যাও

সেখানে যাও

লাইন লাগাও

লাইন লাগাও॥

হাট-বাজারে

পথে-ঘাটে

হাসপাতালে

খেলার মাঠে

ঘরের থেকে

পা বাড়িয়ে

দেখবে আছে

লোক দাঁড়িয়ে।

রেলের গাড়ির

টিকিট কাটে

বায়স্কোপে

শ্মশানঘাটে

এ দিকে চাও

যে দিকে চাও

লাইন লাগাও

লাইন লাগাও॥

ছোট-বড়

আট বা আশি

মিষ্টি-মুখের

মুচ্কি হাসি

চলবে না আর

চলবে না আর

চলবে না আর।

সব খানেতে

লাইন আছে

লাইন রাখার

আইন আছে

চল্ তি পথে

সবার কাছে

আইন ভাঙার

“ফাইন” আছে

নিয়ম কানুন

নয় তো মিছে

আসলে পরে

সবার পিছে

পিছনে যাও

পিছনে যাও

পিছনে যাও॥

. *************************

কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর – ভি. বালসারা | এটাই ভি. বালসারার জীবনের প্রথম সুর দেওয়া বাংলা গান |

শিল্পী -অপরেশ লাহিড়ী

১৯৫৫ সাল

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক অপরেশ লাহিড়ী শিবদাস বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *