
সুখে আমায় রাখবে কেন,
রাখো তোমার কোলে।
যাক-না গো সুখ জ্বলে।।
যাক-না পায়ের তলার মাটি,
তুমি তখন ধরবে আঁটি-
তুলে নিয়ে দুলাবে ওই বাহুদোলার দোলে।।
যেখানে ঘর বাঁধব আমি আসে আসুক বান-
তুমি যদি ভাসাও মোরে চাই নে পরিত্রাণ।
হার মেনেছি, মিটেছে ভয়-
তোমার জয় তো আমারি জয়;
ধরা দেব, তোমায় আমি ধরব যে তাই হলে।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
