সুরা ইনশেরাহ্

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

**সুরা ইনশেরাহ্**

শুরু করি লয়ে পাক নাম আল্লার,

করুণা কৃপার যিনি অসীম পাথার।

তোমার কারণ

করিনি কি আমি তব বক্ষ বিদারণ?

নামায়ে সে ভার (মুক্তি) দিইনি তোমারে?

ন্যুব্জ-পৃষ্ঠ ছিলে তুমি যে বোঝার ভারে?

নাম কী তোমার

করিনি কি মহীয়ান মহিমা-বিথার?

সংকটের সাথে আছে শুভ নিশ্চয়,

অতএব অবসর পাবে যে সময় –

উপাসনায় রত হবে সংকল্প লয়ে,

প্রভুর করিবে ধ্যান একমন হয়ে।

———-

সুরা ইনশেরাহ্

এই সুরা মক্কা শরিফে নাজেল হয়। ইহাতে ৮টি আয়াত, ২৭টি শব্দ ও ১০৩টি অক্ষর আছে।

শানে-নজুল – খদিজা বিবির মৃত্যুর পর হজরত সাতিশয় মর্মাহত ও চিন্তাভারাক্রান্ত হইয়া পড়েন। তাঁহাকে উক্ত শোকে সান্ত্বনা দিবার জন্য এই সুরা নাজেল হয়। এবাদত-বন্দেগী ও কোরআনে তোমাকে উল্লেখ করিয়া এবং তোমার গুরুতর দায়িত্ব পরিপূর্ণ করিয়া দিয়া তোমাকে মহিমান্বিত করি নাই কি? ইত্যাদি শানে-নজুলের মর্ম। – (তফসীরে কবির।)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *