সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো

পুলক বন্দ্যোপাধ্যায়

Movie: মুক্তিস্নান Lyricist: পুলক বন্দ্যোপাধ্যায় Composer: রাজেন সরকার 1 min read September 17, 2026

সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো
ফুলের বাসরঘরে ( বন্ধু )—
পার তো ধরো না মোরে বাঁধো না মালার ডোরে ।
বন্ধু, আমি ওগো এসেছি ।।

গানের আগুনজ্বালা নয়নতারা
দেখে দেখে চোখ আপনহারা —
তার কাছে এলে অবাক নয়ন মেলে
শুধুই কাজল পরে ||

সুরের সাধনা নিয়ে যার দিন যায়
জানি না আসন তার পাতবে কোথায় |

এ মনে মাধবী রাত খেয়ালে গড়া
আকাশে হাজার তারা রঙেতে ভরা—
তার কাছে এলে শান্ত প্রদীপ জ্বেলে
আঁচলে আড়াল করে ||

***
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি পুলক বন্দ্যোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *