সেই দুটি চোখ আছে কোথায়

নূপুর মুখার্জি

Movie: রাগ অনুরাগ Lyricist: পুলক বন্দ্যোপাধ্যায় Composer: হেমন্ত মুখোপাধ্যায় 1 min read September 17, 2026

সেই দু’টি চোখ আছে কোথায়
কে বলে দেবে আমায়–
মনটা আমার মাতিয়ে দেবে
যার ওই চোখের পাতায় ||

শুধুই আকাশ হলে হবে না হবে না
শুধুই বাতাস হলে হবে না হবে না–
আকাশ বাতাস ভাঙা ঝড়ের হাওয়ায়
যে নয়নে বিদ্যুৎ কেঁপে কেঁপে যায় ||

খুঁজে যাই, খুঁজে যাই–
আজো হয় না দেখা যার দেখা আমি পেতে চাই |

শুধু দেখা হলে হবে না হবে না
একার একা হলে হবে না হবে না–
একাকার হয়ে গিয়ে যে সে আমায়
স্বপ্নের পৃথিবীতে ডেকে ডেকে যায় ||

***
সেই দু’টি চোখ আছে কোথায়
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি নূপুর মুখার্জি পুলক বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *