সেই শ্রীধরের কিছু শুনহ আখ্যান (শ্রীধর)

বৃন্দাবন দাস

1 min read September 17, 2026

সেই শ্রীধরের কিছু শুনহ আখ্যান

খোলার পসার করি রাখ নিজ প্রাণ |

একবার খোলা ষোড় কিনিয়া আনয়

খানি খানি করি তাহা কাটিয়া বেচয় |

তাহাতে যে কিছু হয় দিবসে উপায়

তার অর্ধ গঙ্গার নৈবেদ্য লাগি যায় |

অর্ধেক সওদায় হয় নিজ প্রাণ রক্ষা

এই মত হয় বিষ্ণু ভক্তির পরীক্ষা |

মহাসত্যবাদী তিহোঁ যেন যুধিষ্ঠির

যার যেই মূল্য বলে না বলে বাহির |

মধ্যে মধ্যে যেবা জন তার তত্ত্ব জানে

তাহার বচনে মাত্র দ্রব্যখানি কিনে |

এইমতে নবদ্বীপে আছে মহাশয়

খোলা বেচা জ্ঞান করি কেহ না চিনয় |

চারি প্রহর রাতি নিদ্রা নহে কৃষ্ণ নামে

সর্বরাত্রিহরি বোলে দীঘল আহ্বানে |

যতেক পাষণ্ডী বলে শ্রীধরের ডাকে

রাত্রে নিদ্রা নাহি যাই দুই কর্ণ ফাটে |

মহা চাসা বেটা ভাতে পেট নাহি ভরে

ক্ষুধায়ে ব্যাকুল হঞা রাত্রি জাগে মরে |

এইমত পাষণ্ড মরয়ে মন্দ বলি

নিজ কার্য করয়ে শ্রীধর কুতুহলী |

হরি বলি ডাকিতে যে আছয়ে শীধরে

নিশাভাগে প্রেম যোগে ডাকে উচ্চস্বরে |

অরেধপথ গেল মাত্র ভক্তগণ ধাঞা

শ্রীধরের ডাক শুনি তথাই থাকিয়া |

ডাক অনুসারে গেলা ভাগবতগণ

শ্রীধরের ধরিয়া লইল ততক্ষণ |

চল চল মহাশয় প্রভু দেখ সিয়া

আমরা কৃতার্থ হই তোমা পরসিয়া |

শুনিয়া প্রভুর নাম শ্রীধর মূর্ছিত

আনন্দে বিহ্বল হই পড়িলা ভূমিত |

আথে ব্যথে ভক্তগণ লইল তুলিয়া

বিশম্ভর আগে নিল আলস করিয়া |

শ্রীধর দেখিয়া প্রভু প্রসন্ন হইলা

আয় আয় শ্রীধর বলি ডাকিতে লাগিলা |

বিস্তর করিয়া আছ মোর আরাধন

বহুজন্ম মোর প্রেমে ত্যেজিলা জীবন |

এহো জন্মে মোর সেবা করিলা বিস্তর

পাসরিলা আমা সঙ্গে যে কৈলা উত্তর |

যখনে করিলা প্রভু বিদ্যার বিলাস

পরম উদ্ধত হেন যখনে প্রকাশ |

সেই কালে গূঢ় ভাবে শ্রীধরের সঙ্গে

খোলা বেচা কেনা ছলে কৈল বহু রঙ্গে |

প্রতিদিন শ্রীধরের পসারেত গিয়া উপরে

ষোড় কলা মূল খোলা আনেন কিনিয়া |

প্রতিদিন চারিদণ্ড কলহ করিয়া

তবে সে কিনয়ে দ্রব্য অর্ধ মূল্য দিয়া |

সত্যবাদী শ্রীধর যা লইব তাহা বোলে

অর্ধমূল্য দিয়া প্রভু নিজ হস্তে তোলে |

উঠিয়া শ্রীধর দাস করে কাড়াকাড়ি

এইমত শ্রীধর ঠাকুরে হুড়াহুড়ি |

প্রভু বোলে কেনে ভাই শ্রীধর তপস্বী

অনেক তোমার অর্থ আছে হেন বাসি |

আমার হাথের দ্রব্য লহ যে কাড়িয়া

এতদিন কে আমি না জানিস ইহা |

প্রম ব্রহ্মণ্য শ্রীধর ক্রুদ্ধ নহে

বদন দেখিয়া সর্ব দ্রব্য কাড়ি লয়ে |

মদনমোহন রূপ গৌরাঙ্গ সুন্দর

ললাটে তিলক শোভে ঊর্দ্ধ মনোহর |

ত্রি বসন শোভে কুটিল কুন্তল

প্রকৃতি নয়ন দুই পরম চঞ্চল |

শুক্ল যজ্ঞসূত্র শোভে বেড়িয়া শরীরে

সূক্ষ্মরূপ অনন্ত যে হেন কলেবরে |

অধরে তাম্বুল হাসে শ্রীধরে চাহিয়া

আর বার খোলা লয় আপনে তুলিয়া |

শ্রীধর বলেন, শুন ব্রাহ্মণ ঠাকুর

ক্ষমা কর মোয়ে মুঞি তোমার কুকুর |

প্রভু বোলে, জানি তুমি পরম চতুর

খোলা বেচা অর্থ তোমার আছয়ে প্রচুর |

আর কি পসার নাহি, বলয়ে শ্রীধরে

অল্প কড়ি দিয়া তথা আন পাতখোলা |

প্রভু বোলে যোগানিয়া আমি নাহি ছাড়ি

থোর কলা দিয়া মোরে তুমি লহ কড়ি |

রূপ দেখি মুগ্ধ হৈয়া শ্রীধর যে হাসে

গালি পাড়ে বিশ্বম্ভর পরম সন্তোষে |

প্রত্যহ গঙ্গারে দ্রব্য দেহত কিনিয়া

আমারে না কিছু দিলে মূল্যেতে ছাড়িয়া |

যে গঙ্গা পূজহ তুমি আমি তান পিতা

সত্য সত্য তোমারে কহিল এই কথা!

কর্ণ ধরি শ্রীধর শ্রীবিষ্ণু বিষ্ণু বোলে

উদ্ধত দেখিয়া তানে দেই পাতখোলে |

এই মত প্রতিদিন করেন কন্দল

শ্রীধরের জ্ঞানে বিপ্র পরম চঞ্চল |

শ্রীধর বলেন, মুঞি হারিনু তোমারে

কড়ি বিনু কিছু দিনু ক্ষমহ আমারে |

একখণ্ড খোলা দিমু এক খণ্ড থোড়

এক খণ্ড কলা মূল আর দোষ মোর |

প্রভু বোলে ভাল ভাল আর নাহি দায়

শ্রীধরের খোলে প্রভু প্রত্যহ অন্য খায় |

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন বৃন্দাবন দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *