সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা

আবদুর গফুর হালী

Lyricist: আবদুর গফুর হালী 1 min read September 17, 2026

সোনাবন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা
মনে তো মানে না দিলে তো বুঝে না

সোনাবন্ধুর এমনই গুন জল দিলে নিভেনা আগুন
কী দিয়ে নিভাবো আগুন আমায় একটু বল না

সোনাবন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী
হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে দিলা না

সোনাবন্ধুর প্রেমের তরী চালাই তারে কেমন করি
পাল তুলিয়া বইসা রইলাম মাঝির দেখা পাইলাম না

———
আবদুর গফুর হালী

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান আবদুর গফুর হালী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *