হইয়ে শ্যাম অনুরাগী লাগল কলঙ্কের দাগী

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

হইয়ে শ্যাম অনুরাগী লাগল কলঙ্কের দাগী
পিরিতের কি ঐতই দুর্দশা
পিরিত সুখের অনল জলেতে না হয় শীতল
বাড়ে দ্বিগুণ চিত্তের লালসা।।
পিরিত পরম রতন তুচ্ছ জাতি যৌবন ধন
আঁখির পলকে তার বাসা
শুইলে স্বপনেতে দেখি পাসরা না যায় গো সখী
বাড়ে সদায় চিত্তের পিপাসা।।
পিরিত পরম সুনিধি তাহে ভুলাইলেক বিধি
কুলবতীর কুলধৰ্মনাশা
মনোসাধে প্ৰেমজলধি ডুবিয়ে থাকি নিরবধি
শ্ৰী রাধারমণের এই আশা

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *