হাজার তারার হার হয়ে গো দুলি আকাশ-বীণার গলে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ছায়ানট — কাওয়ালি

হাজার তারার হার হয়ে গো

দুলি আকাশ-বীণার গলে।

তমাল-ডালে ঝুলাই ঝুলাই

নাচাই শিখী কদম-তলে॥

‘বউ কথা কও’ বলে পাখি

করে যখন ডাকাডাকি,

ব্যথার বুকে চরণ রাখি

নামি বধূর নয়ন-জলে॥

ভয়ংকরের কঠিন আঁখি

আঁখির জলে করুণ করি,

নিঙারি নিঙারি চলি

আকাশ-বধূর নীলাম্বরী।

লুটাই নদীর বালুতটে,

সাধ করে যাই বধূর ঘটে,

সিনান-ঘাটের শিলাপটে

ঝরি চরণ-ছোঁয়ার ছলে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *