
হাতি ঘোড়ায় চড়িয়া
দামান্দ আইছইন বা সাজিয়া
কইও দামান্দরে বুঝাইয়া
।
তুলিয়া আনো গেন্দা ফুল
বান্ধ কইন্যার মাথার চুল
কইও দামান্দরে বুঝাইয়া।
আমার কইন্যার বাপ নাই
শান্তি দিয়া রাখতা গো
কইও দামান্দরে বুঝাইয়া।
আল্লার নামটি লইয়া
কইন্যা দেও গো তুলিয়া
কইও দামান্দরে বুঝাইয়া।
কইন্যার মায়ে কান্দে গো
দামান্দের মায়ে হাসে গো
কইও দামান্দরে বুঝাইয়া।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
