হাত ধরেছে পৃথিবী চাঁদ আছি পথে দুজন (মেঘের দোষ)

বাংলা গান

1 min read September 17, 2026

হাত ধরেছে পৃথিবী চাঁদ আছি পথে দুজন

পথের মোড়ে সূর্য এসে ঘটায় চন্দ্রগ্রহন..

তোমার পথে ধূলির কণায় আমার বিচরণ

তবু মনে মেঘ জমিয়ে ঘটাও মনের গ্রহন।

মানছি সবই মেঘেরই দোষ মেঘ ঢেকেছে মন

বলতে পারো আমি না মেঘ কে বেশি আপন।

চাঁদে গ্রহন কখন ঘটে কেউ রাখে না খোঁজ

মনের গ্রহন ভাবায় কাদায় সকাল দুপুর রোজ..

মানছি সবই মেঘেরই দোষ মেঘ ঢেকেছে মন

বলতে পারো আমি না মেঘ কে বেশি আপন।

চাঁদের উপর পড়লে ছায়া,ছায়া সরে যায়

পড়লে মনে ছায়ার আড়াল,মনটা যে কাদায়..

মানছি সবই মেঘেরই দোষ মেঘ ঢেকেছে মন

বলতে পারো আমি না মেঘ কে বেশি আপন।

—————-

মিলা

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *