হিমঋতু যামিনী যামুনতীর (হিমাভিসার)

গোবিন্দদাস কবিরাজ

1 min read September 17, 2026

হিমঋতু যামিনী যামুনতীর।

তরললতাকুল কুঞ্জ-কুটীর।।

তহিঁ তনু থির নহে তুহিন-সমীর।

কৈছে বঞ্চব শুন শ্যামশরীর।। ধ্রু ।।

ধনি তুহুঁ মাধব ধনি তুয়া নেহ।

ধনি ধনি সো ধনী পরিহর গেহ।।

কুলবতী-গৌরব কঠিন কপাট।

গুরুজন-নয়ন সকন্টক বাট।।

কো জানে এতহুঁ বিঘিনি অবগাই।

ঐছন সময়ে মিলব তোহে রাই।।

ইথে যো পূরব দুহুঁ-মনকাম।

তাকর চরণে হামারি পরণাম।।

গোবিন্দদাস তবহুঁ ধরি জাগ।

তুহুঁ জনি তেজহ নব-অনুরাগ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন গোবিন্দদাস কবিরাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *