হে অন্তরের ধন তুমি যে বিরহী (পূজা)

রবীন্দ্রনাথ ঠাকুর

Lyricist: রবীন্দ্রনাথ ঠাকুর 1 min read September 17, 2026

হে অন্তরের ধন,
তুমি যে বিরহী, তোমার শূন্য এ ভবন ॥
আমার ঘরে তোমায় আমি একা রেখে দিলাম স্বামী–
কোথায় যে বাহিরে আমি ঘুরি সকল ক্ষণ ॥
হে অন্তরের ধন,
এই বিরহে কাঁদে আমার নিখিল ভুবন।
তোমার বাঁশি নানা সুরে আমায় খুঁজে বেড়ায় দূরে,
পাগল হল বসন্তের এই দখিন-সমীরণ ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *