হে প্রিয় নবী রসূল আমার

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

হে প্রিয় নবী রসূল আমার

প’রেছি আভরণ নামেরি তোমার।।

নয়নের কাজলে তব নাম,

ললাটের টীপে জ্বলে তব নাম;

গাঁথা মম কুন্তলে আহমদ—

বাঁধা মোর অঞ্চলে তব নাম।

দুলিছে গলে মোর তব নাম মণি-হার।।

তাবিজ অঙ্গুরী তব নাম,

বাজু ও পৈচী চুড়ি তব নাম;

ভয়ে ভয়ে পথে পথে ঘুরি যে—

পাছে কেউ করে চুরি তব নাম

ঐ নাম রূপ মোর ঐ নাম আঁখি ধার।।

বুকের বেদনা ঢাকা তব নাম;

ধ্যানে মোর জ্ঞানে মোর তুমি যে—

প্রেম-ও ভক্তি মাখা তব নাম

প্রিয় নাম আহমদ জপি আমি অনিবার।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *