
হে মদিনার বুলবুলি গো
গাইলে তুমি কোন গজল।
মরুর বুকে উঠল ফুটে
প্রেমের রঙিন গোলাপ দল॥
দুনিয়ার দেশ-বিদেশ থেকে
গানের পাখি উঠল ডেকে,
মুয়াজ্জিনের আজান ধ্বনি
উঠল ভেদি গগনতল॥
সাহারার দগ্ধ বুকে রচলে তুমি গুলিস্তান
সেথা আসহাব সব ভ্রমর হয়ে শাহদতের গাইল গান।
দোয়েল কোকিল দলে দলে
আল্লা-রসুল উঠল বলে,
আল-কোরানের পাতার কোলে
খোদার নামের বইল ঢল॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
