অনাদির আদি শ্রীকৃষ্ণ-নিধি

লালন

Lyricist: লালন 1 min read September 6, 2026

অনাদির আদি শ্রীকৃষ্ণ-নিধি
তার কি কভু আছে গোষ্ঠখেলা।
ব্রহ্মা রূপে সে অটলে বসে
লীলাকারী হয় তার অংশ কলা॥
পূর্ণ চন্দ্র কৃষ্ণ রসিক শিখরে
শক্তির উদয় যাহার শরীরে
শক্তিতে সৃজন মহা-আকর্ষণ
বেদ আগমে যায় বিষ্ণু বলা॥
সত্য সত্য শরণ বেদ আগমে গায়
চিদানন্দ রূপ পূর্ণ ব্রহ্ম হয়
জন্ম মৃত্যু যার নাহি ভাবের পর
তবু ত নয় স্বয়ং নন্দলালা॥
দরবেশের দেল-দরিয়া যেথায়
অজানা খবর সেহি জানে ভাই
ভজ দরবেশ, পাবে উপদেশ
লালন ধায় তার উজ্জ্বল হৃদ্-কমলা

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. View the source text

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *