অনুখন মাধব মাধব সোঙরিতে

বিদ্যাপতি

1 min read September 17, 2026

অনুখন মাধব মাধব সোঙরিতে

সুন্দরি ভেলি মধাঈ |

ও নিজ ভাব সভাবহি বিসরল

আপন গুণ লুবুধাঈ ||

মাধব অপরূপ তোহারি সিনেহ |

অপনে বিরহ অপন তনু জর জর

জিবইতে ভেল সন্দেহ ||

ভোরহি সহচরি কাতর দিঠি হেরি

ছল ছল লোচন পানি |

অনুখন রাধা রাধা রটইট

আধা আধা কহু বাণী ||

রাধা সয়ে জব পুনতহিঁ মাধব

মাধব সয়ে জব রাধা |

দারুণ প্রেম তবহি নহি টূটত

বাঢ়ত বিরহক বাধা ||

দুহু দিশে দারু দহনে জৈসে দগধই

আকুল কীট পরান |

ঐসন বল্লভ হেরি সুধামুখি

কবি বিদ্যাপতি ভান ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন বিদ্যাপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *