
অশ্রুনদীর সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে ॥
নিজের হাতে নিজে বাঁধা ঘরে আধা বাইরে আধা–
এবার ভাসাই সন্ধ্যাহাওয়ায় আপনারে ॥
কাটল বেলা হাটের দিনে
লোকের কথার বোঝা কিনে।
কথার সে ভার নামা রে মন, নীরব হয়ে শোন্ দেখি শোন্
পারের হাওয়ায় গান বাজে কোন্ বীণার তারে ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
