আইলারে নয়া দামান্দ আসমানের তেরা

বাংলা গান

1 min read September 17, 2026

আইলারে নয়া দামান্দ আসমানের তেরা

বিছানা বিছাইয়া দেও -২

শাইল ধানের নেরা

দামান্দ বও দামান্দ বও।

আইলারে দামান্দের ভই

হিজলের মুড়া

ঠুনকি দিলে মাটি পড়ে -২

ষাইট সত্তইর উড়া।

আইলারে দামান্দের ভাইর বউ

দেখতে বটর ঘাইল

উঠতে বইতে সময় লাগে -২

করইন আইন চাইন।

আইলারে দামান্দের নানা

বুড়া থুড়থুড়া

হুক্কুর হুক্কুর তামুক খাইন -২

দাঁত নড়বড়া।

আওরে দামান্দ বওরে খাটো

খাওরে বাটার পান

যাইবার যদি চাওরে দামান্দ -২

কাইট্টা রাখমু কান।

দামান্দ বও, দামান্দ বও।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গ্রামের বিয়ের গীত বিয়ের গীত মুসলিম বিয়ের গীত সিলেটি বিয়ের গীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *