আইল শীত ঋতু হেমন্তের পরে

অতুলপ্রসাদ সেন

1 min read September 17, 2026

আইল শীত ঋতু হেমন্তের পরে,

শীতল ধরণী এবে চাহে দিবাকরে।।

কুন্দ শেফালিকা ফুলে

নীহারবিন্দু উছলে;

কুসুম কানন মূলে

শ্রীরাগ বিহার করে।।

রাগিনী নবরঙ্গিনী

শ্রীরাগ অনুসঙ্গিনী।

নাচিছে লাসভঙ্গিনী

গাহিছে মোহন স্বরে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি অতুলপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *