
আকাশের ভাজে ভাজে মেঘ ভাঙ্গা রোদ
কোন স্বপ্নটা এঁকে যায়
তুমি জানো?
বাতাশের কানে কানে নিরব
কানাকানি
কোন প্রণয়ের কথা বলে যায়
তুমি বোঝ?
সাগরের তীর ভাঙ্গা উত্তাল ঢেউ
কোন কাহিনী বলে যায়
তুমি শোন?
শোন কি?
বাতাস কি বলে গেল কানে কানে
পাখিরা কি বলে গেল গানে গানে
সাগরের ঢেউ ভাঙ্গে রোদ্রে
ঝিলমিল
কি ছবি এঁকে দিল আকাশের মিল
সে তোমার আমার কাহিনী
অমর প্রেমের কাহিনী
সাগরের বুকে আর কত আছে জল
কতটা অঝরে মেঘ ঝরে অবিরল
তারও চেয়ে বেশি ভালোবাসা এ বুকে
অবগাহনে তুমি পাবে নাকো উতল
তোমার উপমা আমি দেব কি দিয়ে
মেঘের আড়ালে তুমি থাকো লুকিয়ে
তোমার উপমা নয় ফুল পাখি জল
তোমার তুলনা তুমি নিজেই জানো
সে তোমার আমার কাহিনী
অমর প্রেমের কাহিনী
কাগজের বুকে কি করে লিখে যাই
আমাদের ভালোবাসার নাই সীমা নাই
পৃথিবীর সব জল কালি যদি হয়
আমাদের কথা তবু লিখা সোজা নয়
তোমার উপমা আমি দেব কি দিয়ে
চাঁদের আড়ালে তুমি থাকো লুকিয়ে
তোমার উপমা নয় প্রজাপতি মেয়ে
তোমার তুলনা তুমি নিজেই জানো
সে তোমার আমার কাহিনী
অমর প্রেমের কাহিনী
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
