আগে জান হাওয়ার স্থিতি কোথায় হাওয়ার উৎপত্তি

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

আগে জান হাওয়ার স্থিতি,

কোথায় হাওয়ার উৎপত্তি,

কোথায় হাওয়ার গতাগতি।।

আবে খাবে করিয়া মৈথুন

আবার বাত-হুতাশন

দিয়া তারে করিল চেতন

তার মাঝখানেতে বাতি জ্বলে রে

বৈসে আছে কর্মাজ্যোতি।।

হাওয়ার সঙ্গে বহর ধরে

সে যে ক্ষুদ্র দেশে বসত করে

নামটি তার অধর রে

দরবেশ লালন শা কয়, ধরবি কিনু রে

হৈতে হবে তোমার গোপীর মতি।।

——————–

হারামণি, ৫ম খণ্ড, পৃষ্ঠা ১১

সম্ভবত গানটি অসম্পূর্ণ। ছন্দ ও মিলের বিবেচনায় কিছু পরিবর্তন করা হয়েছে। কিনু লালনের এক শিষ্যের নাম।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *