আজকে হোরি ও নাগরী

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

হোরি দাদরা

আজকে হোরি, ও নাগরী

ওগো গিন্নি ও ললিতে॥

ফাগের রাঙা জল ভরে দাও

ফরসি হুঁকোর পিচকিরিতে॥

গাজর বিট আর লাল বেগুনে

রাঁধবে শালগম তেলে নুনে,

রাঙা দেখে লঙ্কা দিয়ো

লাল নটে আর ফুল-কারিতে॥

গাইব গান দোল পৃর্ণিমাতে

মালোয়ারি জ্বর আসলে রাতে,

তুমি দোহার ধরবে সাথে,

গিঁটে বাতের গিটকিরিতে,

আমি লাল গামছা পরে যাব

লাল-বাজারে পায়চারিতে,

তুমি যাবে চিড়িয়াখানায়

এই মুখেতে গন্ডার মারিতে,

না হয় তুমি যাও বাপের বাড়ি

পাছু পাছু যাব আমি শ্বশুর-বাড়িতে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *