আজি কুসুম-দিপালি জ্বলিছে বনে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ভীমপলশ্রী-মিশ্র দাদরা

আজি কুসুম-দিপালি জ্বলিছে বনে॥

হেরো ঝিমায় আকাশ চাঁদের স্বপনে॥

জ্বলে দীপ-শিখা আম-মুকুলে

রাঙা পলাশে অশোকে বকুলে,-

আসে সে আলোর টানে বনতল

মৌমাছে প্রজাপতি দলে দল,

পুড়ে মরিতে সে রূপ-শিখাতে,

প্রাণ সঁপিতে বাসন্তিকাতে

পরিমল-অঞ্জন মাখিয়া নয়নে।

হেরো ঝিমায় আকাশ চাঁদের স্বপনে॥

জ্বলে গগনে তারার দীপালি

আজি ধরাতে আকাশে মিতালি।

ধরা চাঁপার গেলাস ভরিয়া

মধু ঊর্ধ্বে তোলো গো ধরিয়া,

পান করিতে সে মধু-পরিরা

আসে নেমে কাননে স-শরীরা।

বাজে উৎসব-বাঁশি গগনে পবনে।

হেরো ঝিমায় আকাশ চাঁদের স্বপনে॥

আজি বাতাবি নেবুর কুঞ্জে

শ্যামা দোয়েল মধুপ গুঞ্জে,

ফেরে আকাশে পক্ষ প্রসারি

ফুল- কিশোর স্বপন-পসারি।

সাড়া জাগে বনে বনে সাজ-সাজ

ওই এল রে এল রে ঋতুরাজ,

তাই সেজেছে প্রকৃতি কুসমি বসনে।

হেরো ঝিমায় আকাশ চাঁদের স্বপনে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *