আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে

1 min read June 17, 2021

আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে
আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে
জানি নে, জানি নে,
কিছুতে কেন যে মন লাগে না।
ঝরো ঝরো মুখর বাদল দিনে
আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে।

এই চঞ্চল সজল পবন বেগে,
উদ্ভ্রান্ত মেঘে মন চায়, মন চায় (x2)
ওই বলাকার পথখানি নিতে চিনে
আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে
আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে।

মেঘমল্লারে সারা দিনমান
বাজে ঝরনার গান,
বাজে ঝরনার গান (x2)
মন হারাবার আজি বেলা,
পথ ভুলিবার খেলা, মন চায়, মন চায়
হৃদয় জড়াতে কার চিরঋণে।
আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে
আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে।
জানি নে, জানি নে,
কিছুতে কেন যে মন লাগে না।
ঝরো ঝরো মুখর বাদল দিনে
আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রবীন্দ্রসঙ্গীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *