আজি  দোল-ফাগুনের দোল লেগেছে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ধানী – হোরি

আজি দোল-ফাগুনের দোল লেগেছে

আমের বোলে দোলন-চাঁপায়।

মৌমাছিরা পলাশ ফুলের

গেলাস ভরে মউ পিয়ে যায়॥

শ্যামল তরুর কোলে কোলে

আবির-রাঙা কুসুম দোলে,

দোয়েল শ্যামা লহর তোলে

কৃষ্ণচূড়ার ফুলেল শাখায়॥

বন-গোপিনী ফুল ছুঁড়ে ওই খেলে হোরি দখিন বায়ে,

হলদে পাখি দোদুল দুলে সোনাল শাখায় আদুল গায়ে।

ভাঁট-ফুলের ওই নাট-দেউলে,

রঙিন প্রজাপতি দুলে,

মন ছুটে যায় দূর গোকুলে

বৃন্দাবনে প্রেম-যমুনায়॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *