আজি মিলন-বাসর প্রিয়া

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

দ্বৈত গান

পুরুষ॥ আজি মিলন-বাসর প্রিয়া

হেরো মধুমাধবী নিশা।

স্ত্রী॥ কত জনম-অভিসার শেষে

প্রিয় পেয়েছি তব দিশা॥

পু॥ সহকার-তরু হেরো দোলে

মালতী লতায় লয়ে বুকে,

স্ত্রী॥ মাধবী-কাঁকন পরি

দেওদার তরু দোলে সুখে।

উভয়ে॥ হায় প্রাণ কানায় কানায় আজি পুরে

হিয়া আবেশ-পুলক-মিশা॥

পু॥ শরাব-রঙের শাড়ি পরেছে চাঁদনি রাতি,

স্ত্রী॥ তারার রূপে গলে পড়ে গগনে চাঁদের বাতি,

পু॥ হল জোছনা-শিরাজি রঙিন

স্ত্রী॥ নীল আকাশের শিশা॥

পু॥ হেরো জোয়ার-উতলা সিন্ধু পূর্ণিমা চাঁদেরে পেয়ে,

স্ত্রী॥ কোন দূর অতীত স্মৃতি মম প্রাণে-মনে ওঠে ছেয়ে।

উভয়ে॥ মিলন-ঘন-মেঘলোকে আজি মিটিবে মরু-তৃষা॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *