
আজি রাজ-আসনে তোমারে বসাইব হৃদয়মাঝারে।
সকল কামনা সঁপিব চরণে অভিষেক-উপহারে।
তোমারে, বিশ্বরাজ, অন্তরে রাখিব তোমার ভকতেরই এ অভিমান।
ফিরিবে বাহিরে সর্ব চরাচর— তুমি চিত্ত-আগারে।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. View the source text
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
