আজি শৃঙ্খলে বাজিছে মাভৈঃ – বরাভয়

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ইমন – কাওয়ালি

আজি শৃঙ্খলে বাজিছে মাভৈঃ – বরাভয়।

এ যে আনন্দ-বন্ধন, ক্রন্দন নয়॥

ওরে নাশিতে সবার এই বন্ধন-ত্রাস,

মোরা শৃঙ্খল ধরি তারে করি উপহাস,

সহি নিপীড়ন – পীড়নের আয়ু করি হ্রাস,

এ যে রুদ্র-আশীর্বাদ – লৌহবলয়॥

মোরা অগ্র-পথিক অনাগত দেবতার,

এই শৃঙ্খল বন্দিছে চরণ তাহার,

শোন শৃঙ্খলে তাঁর আগমনি-ঝংকার!

হবে দৈত্যকারায় নব অরুণ উদয়॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *