আজ কেনো মন হলো অকারণ

গাজী মাজহারুল আনোয়ার

Movie: চেনা অচেনা Lyricist: গাজী মাজহারুল আনোয়ার Composer: সত্য সাহা 1 min read September 17, 2026

আজ কেনো মন হলো অকারণ
এতো চঞ্চল আমি জানি না, আমি বুঝি না
কে তুমি আমার, আমি কে তোমার
কিছুই ভেবে যেন পাই না ।।

হৃদয় জুড়ে সুরের ছোঁয়া কে রাখে
গানের পাখি তাই কুহু কুহু ডাকে
আহা, এ কোন খুশি রাঙিয়ে দিলো
আমার যতো ভাবনা ।।

নয়ন ভরে স্বপ্ন মাধুরী জাগে
সব যেন আজ নতুন নতুন লাগে
ওগো, হঠাৎ পাওয়া একটু আলো
জীবনে বিদায় দিও না ।।

*

গান – আজ কেনো মন হলো অকারণ
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গাজী মাজহারুল আনোয়ার ফেরদৌসী রহমান,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *