
আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন।।
কত নিশি পোহাইলোমনের আশা মনে রইলো রে
কেন বন্ধু আসিলোনা জুড়ায়না পরান।
আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন।।
বাসর সাজাই আসার আশেআসবে বন্ধু নিশি শেষে
দারূন পিরিতের বিষে ধরিল উজান।
আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন।।
মেঘে ঢাকা আঁধার রাতে কেমনে থাকি একা ঘরে
সাধক চাঁনমিয়া কয় কানতে কানতে হইলাম পেরেশান।
আজ নিশিতে আসতে বন্দু কালাচাঁন।।
লিরিক্স – সাধক চাঁন মিয়া (১৯১৮-১৯৯২), আসল নাম চান্দেজ্জামান আকন্দ চাঁন মিয়া।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
