
আজ ফিরে না গেলেই কি নয়
সন্ধ্যা নামুক না জোনাকি জ্বলুক না
নির্জনে বসি আরো কিছুটা সময়।।
ঘাসের আঙিনায় আধো শোয়া
তোমার আমার মুখ জোছনা ধোয়া
এ যেন নতুন চোখে তোমাকে চাওয়া
এ যেন নতুন করে তোমাকে পাওয়া
এ যেন নতুন পরিচয়।।
এমন রুপালী রাত নাই হোক ভোর
শিশির ছুঁয়ে যাক উষ্ণ অধর
এ যেন জেগে জেগে স্বপ্ন দেখা
এ যেন নীরব কোন কাব্য লেখা
এ যেন সুখের অনুনয়।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
