আপনারে আপনি চিনিনে

লালন

Lyricist: লালন 1 min read September 6, 2026

আপনারে আপনি চিনিনে।
দীন দ’নের পর যার নাম অধর
তারে চিনবো কেমনে॥
আপনারে চিনতাম যদি
হাতে মিলতো অটল-নিধি
মানুষের করণ হ’তো সিদ্ধি
শুনি আগম পুরাণে॥
কর্তারূপের নাই অন্বেষণ
আত্মারি কি হয় নিরূপণ
আত্মতত্ত্বে পায় সাধ্য ধন
সহজ সাধক জনে॥
দিব্যজ্ঞানী যে জন হ’লো
নিজতত্ত্বে নিরঞ্জন পেলো
দরবেশ সিরাজ সাঁই কয়, লালন রইল
জন্ম-অন্ধ মন-গুণে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. View the source text

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *