
সিন্ধু কাফী – একতালা।
আপন মন ভগ্ন হ’লে মা, পরের কথায় কি হয় তারে।
পরের কথায় গাছে চড়ে, আপন দোষে পড়ে মরে।
পরের জামিন হ’লে পরে, সে না দিলে আপনে ভরে॥
যখন দিনে নিরাই করে, শিকারী সব রয় না ঘরে।
জাঠা বর্শা লয়ে করে, নাও না পেলে চলে তরে॥
চাষা, লোকে কৃষি করে, পঙ্ক-জলে পচে মরে।
যদি সে নিরাইতে পারে, অঝরে কাঞ্চন ঝরে॥
লিরিক্স – রামপ্রসাদ সেন
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
